-
১
অনুষ্ঠানাদির জন্য ভাড়ার টাকা "হল-২৪ বুকিং প্রযত্নেঃ এরিয়া সদর দপ্তর চট্টগ্রাম" (Hall-24 Booking, C/O-Area HQ Ctg), চট্টগ্রাম সেনানিবাস এর অনুকূলে পে অর্ডার/ব্যাংক ড্রাফট এর মাধ্যমে পরিশোধ সাপেক্ষে হল-২৪ সংরক্ষণ করা যাবে।
-
২
যদি কোন কারণ বশত: কেহ বাতিল করতে চান তাহলে নিম্নে বর্ণিত নীতিমালা প্রযোজ্য হবেঃ
-
ক।
৪৫ দিন পূর্বে বুকিং বাতিল করলে জমাকৃত টাকা হতে শতকরা ১৫ ভাগ হিসাবে কর্তন করা হবে।
-
খ।
৪৪-৩১ দিন পূর্বে বুকিং বাতিল করলে জমাকৃত টাকা হতে শতকরা ২০ ভাগ হিসাবে কর্তন করা হবে।
-
গ।
৩০-১৬ দিন পূর্বে বুকিং বাতিল করলে জমাকৃত টাকা হতে শতকরা ৫০ ভাগ হিসাবে কর্তন করা হবে।
-
ঘ।
১৫ দিন অথবা তার কম সময়ে বুকিং বাতিল করলে জমাকৃত টাকা হতে শতকরা ৮০ ভাগ হিসাবে কর্তন করা হবে।
-
ঙ।
দিন খালী থাকা সাপেক্ষে গ্রহনযোগ্য বিশেষ কারণে বুকিং তারিখ (মূল অনুষ্ঠান) এর ১৫ দিন (সর্বোচ্চ ০২ বার) পূর্বে বুকিং/অনুষ্ঠান এর তারিখ পরিবর্তন করা যেতে পারে, সেক্ষেত্রে হল-২৪ ব্যবহারকারীকে শতকরা ২০ ভাগ সার্ভিস চার্জ প্রদান করতে হবে।
-
৩
বিশেষ/প্রাকৃতিক দূর্যোগের কারণে যে কোন বুকিং অথবা বরাদ্দ যে কোন মূহুর্তে বাতিল করার অধিকার এরিয়া সদর দপ্তর, চট্টগ্রাম সংরক্ষণ করে। সরকারী কর্তব্যের জন্য কর্তৃপক্ষ বুকিং বাতিল করলে কোন প্রকার ভুর্তকি কর্তন করা হবে না।
-
৪
আমন্ত্রিত অতিথিদের জন্য পরিবেশনকৃত খাবার বাবদ ভ্যাট ব্যবহারকারীকে পরিশোধ করতে হবে।
-
৫
লগ্ন বিবাহ/কর্পোরেট প্রোগ্রামের জন্য ৫০,০০০/- টাকা এবং সাধারণ অনুষ্ঠানের জন্য ৩০,০০০/- টাকা (অফেরতযোগ্য) অগ্রিম প্রদান স্বাপেক্ষে বুকিং করতঃ আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র গ্রহণের ১০ দিন এর মধ্যে যথাযথ ভ্যাট কর্তৃপক্ষের নিকট ভ্যাট পরিশোধ করতঃ (ফুড ভ্যাট) পরিশোধিত ভ্যাটের কপিসহ চুড়ান্ত বুকিং মানির পে-অর্ডার হল কর্তৃপক্ষের নিকট জমা করতে হবে।
-
৬
গ্রাহক কর্তৃক ফুড ভ্যাট পরিশোধ করতে না পারলে চুড়ান্ত বুকিং পে-অর্ডার জমার সময়ে বিশেষ বিবেচনায় আলাদাভাবে ফুড ভ্যাটের টাকা হল কর্তৃপক্ষের নিকট প্রদান করা যেতে পারে।
-
৭
১০ দিনের মধ্যে চুড়ান্ত বুকিং পে-অর্ডার জমা না করা হলে বুকিং মানির জন্য অগ্রিম জমাকৃত টাকা তামাদি হওয়ার সাথে-সাথে বুকিং বাতিল বলে গণ্য করা হবে।
-
৮
হল-২৪ ব্যবহারকারীকে এরিয়া সদর দপ্তর, চট্টগ্রাম কর্তৃক সরবরাহকৃত হল-২৪ ব্যবহার এবং বুকিং এর নীতিমালা অবশ্যই মেনে চলতে হবে।
-
৯
অসত্য তথ্য আবেদনপত্রে উল্লেখ করলে অথবা উল্লেখিত নির্দেশাবলী লংঘিত হলে এরিয়া সদর দপ্তর, চট্টগ্রাম, হল-২৪ ব্যবহার যে কোন মুহূর্তে বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
-
১০
হল-২৪এ কোন প্রকারের নেশা জাতীয় দ্রব্য আনয়ন/সেবন এবং আতশ বাজি বা পটকা ফুটানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। গান/সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নিকট হতে অনুমতি পত্র সংগ্রহ করতঃ হল কর্তৃপক্ষের নিকট জমা প্রদান করতে হবে।
-
১১
হল ব্যবহার কালে হল-২৪ বা তার আওতাধীন কোন সামগ্রীর কোনরূপ ক্ষতি সাধিত হলে ব্যবহারকারী উক্ত ক্ষতির জন্য সমুদয় মূল্য পরিশোধ করতে বাধ্য থাকবেন।
-
১২
সার্বিক নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্যে আমন্ত্রিত অতিথি ব্যতিত অপরিচিত কেউ যাতে অনুষ্ঠানে যোগ দিতে না পারে অনুষ্ঠান আয়োজনকারী তা নিশ্চিত করবেন।
-
১৩
হল-২৪ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিনা ভাড়ায় একাধারে ৬ ঘন্টার বেশী ব্যবহার করা যাবে না এবং রাত ১টার পূর্বেই সকল অনুষ্ঠান শেষ করতে হবে। রাত ১ টার পর হল আর ব্যবহার করা যাবে না। বিশেষ প্রয়োজনে রাত ১টার পর হল ব্যবহার করতে হলে অনুষ্ঠানের দিন বিকাল ৫টার মধ্যে হল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে এবং প্রতি ঘন্টার জন্য অতিরিক্ত ১০,০০০/- টাকা করে (পে-অর্ডার) পরিশোধ করতে হবে। অতিরিক্ত সময় কোন ভাবে রাত সর্বোচ্চ ৩টার বেশী হতে পারবে না।
-
১৪
হলের ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে মূল্যের বিনিময়ে অনুষ্ঠানের জন্য যাবতীয় ফার্ণিচার, হাড়িপাতিল, টেবিল ক্লথ, ক্রোকারিজ, কাটলারিজ, ষ্টেজ, বাতি, বাবুর্চি, ওয়েটার ইত্যাদির ব্যবস্থা করা হবে। উক্ত দ্রব্যাদির কোনরূপ ক্ষতি সাধিত হলে ক্ষতিগ্রস্ত সমুদয় মূল্য ব্যবহারকারী বা বুকিংকারী বহন করতে বাধ্য থাকবেন।
-
১৫
বরাদ্দ প্রাপ্ত ব্যক্তি যদি নিজ নামে বরাদ্দ নিয়ে অন্য কারো অনুষ্ঠান করেন এবং তা কর্তৃপক্ষের গোচরীভূত হয় তবে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে প্রচলিত আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।
-
১৬
রান্নার জন্য নির্ধারিত রন্ধনশালা ব্যতিত অন্য কোন জায়গা রান্নার জন্য ব্যবহার করা যাবে না। যে কোন কারনে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটলে গ্রাহককে নিজ ব্যবস্থাপনায় জ্বালানী কাঠ আনতে হবে।
-
১৭
হলের তালিকা বহির্ভূত বাবুর্চির ক্ষেত্রে অনুষ্ঠানের ০৭ (সাত) দিন পূর্বে বাবুর্চি ও বাবুর্চিসহকারীদের নামীয় তালিকা এবং এনআইডি কার্ডের কপি হল কর্তৃপক্ষকে প্রদান করতে হবে এবং রেজিষ্টারে লিপিবদ্ধ করতঃ হলে প্রবেশ করতে হবে।